ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সেই পেট্রলপাম্পকে ১ লাখ টাকা জরিমানা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২২,  3:09 PM

news image

মাপে তেল কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। এরমধ্যে জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ২৫ হাজার টাকা পাবেন অভিযোগকারী শেখ ইসতিয়াক আহমেদ। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন শেখ ইসতিয়াক। তার আগে সোমবার তেল কম দেওয়ায় পাম্পের সামনে অবস্থান করেন ইসতিয়াক।

‘সঠিক পরিমাণে তেল চাই’ লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে সকাল ১১টা থেকে এ অবস্থান নেন তিনি। ইসতিয়াক আহমেদ জানান, সোমবার সকাল ১০টার দিকে আমি শ্যামলী থেকে মিরপুরের বিআরটিএ কার্যালয়ে যাচ্ছিলাম। পথে ৪ নম্বর দক্ষিণ কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশন থেকে মোটরসাইকেলে ৫০০ টাকার অকটেন নিই। কিন্তু সামনে মিটার থাকলেও তেল সরবরাহকারী আকাশ তাকে একটু সরে গিয়ে পেছনে দাঁড়াতে বলেন। এতে তিনি একটু দূরে গাছের আড়ালে গেলে মোটরসাইকেলে তেল দেওয়া হয়। তখন তিনি তেল কম দেওয়ার বিষয়টি বুঝতে পারেন। ৫০০ টাকার ভাউচার পেলেও সঠিক পরিমাণে তেল পাননি বলে অভিযোগ করেন। তিনি ডিপো কর্তৃপক্ষকে মোটরসাইকেল থেকে তেল বের করে মাপতে বলেন। কিন্তু তারা তা করেনি। এরপরই ‘সঠিক পরিমাণে তেল চাই’ প্ল্যাকার্ড নিয়ে সকাল ১১টা থেকে অবস্থান করলে বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম