সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, 11:39 AM
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, 11:39 AM
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এ খাতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
এ সময় তিনি ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) সেক্টরে বিনিয়োগের আহ্বান।
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এসএমই সেক্টরে ফাইন্যান্স ইস্যুতে কোনো সমস্যা হবে না। আমরা অর্থনীতিকে গণতান্ত্রিক করতে চাই। বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে, এ খাতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।