ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

সূত্রাপুরে দগ্ধ শিশু আয়েশা মারা গেছে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৫,  10:49 AM

news image

রাজধানীর সূত্রাপুর কাগজি টোলার একটি বাসায় আগুনের ঘটনায় এক পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় শিশু আয়েশা মারা গেছে। তার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় এক বছর বয়সী শিশুটি মারা যায়। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধ বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তারা চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত একটার দিকে গ্যাস লিকেজ থেকে আগুনে এক পরিবারের পাঁচজন দগ্ধ হন। দগ্ধরা হলেন- ভ্যানচালক রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), তাদের তিন সন্তান- রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)। রিপন পটুয়াখালী রাঙ্গাবালী সামুদাবাদ গ্রামের বাসিন্দা।  দগ্ধ চাঁদনীর মামা জাকির হোসেন বলেন, একটি বাড়ির নীচ তলায় এক রুমে পরিবার নিয়ে ভাড়া থাকতো রিপন। রাতে ঘুমিয়ে পড়লে যে কোনোভাবে ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন লাগে। এতে তারা পাঁচজন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।  ওইদিন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, তামীমের ৪২ শতাংশ ও রোকনের ৬০ শতাংশ পুড়ে গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম