ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সুস্বাদু গাজর ও পেঁপের হালুয়া

#

লাইফস্টাইল ডেস্ক

০২ নভেম্বর, ২০২৩,  9:26 PM

news image

অনেকে হয়তো গাজরের হালুয়া খেয়েছেন কিংবা পেঁপের হালুয়া খেয়েছেন। আজ পেঁপে ও গাজর একসঙ্গে মিশিয়ে হালুয়া তৈরি করতে পারেন, যা খেতে ভীষণ সুস্বাদু। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই হালুয়া।

উপকরণ

কাঁচা পেঁপে কুচি এক কাপ, গাজর কুচি এক কাপ, চিনি আধা কাপ, দুধ এক কাপ, দারুচিনি গুঁড়া আধা চা চামচ, কাজুবাদাম কুচি সাত/আটটি, ঘি পরিমাণ মতো ও জাফরান সামান্য।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি প্যানে ঘি দিয়ে তাতে পেঁপে কুচি ও গাজর কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার এতে দুধ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে এতে দারুচিনি গুঁড়া, কাজুবাদাম কুচি ও জাফরান দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। শক্ত হয়ে গেলে নিজের মনমতো কেটে পরিবেশন করুন সুস্বাদু পেঁপে ও গাজরের হালুয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম