ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশেই দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৪,  1:54 PM

news image

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনে যে হারে ভোট পরে, তার চেয়েও বেশি শতাংশ ভোটার আমাদের দেশের নির্বাচনে ভোট দেবে। কোন একটি বিশেষ দল নির্বাচনে অংশগ্রহণ করা না করার উপরে নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। ১৯৭০ সালের নির্বাচনেও অনেক বিশেষ দল, বিশেষ ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করেনি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশেই দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে আন্তর্জাতিক সম্প্রদায় ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

এজন্য আন্তর্জাতিক অনেক সংস্থা নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়েছে। এই নির্বাচনকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের আগ্রহ তৈরি হয়েছে। এতেই প্রমাণিত হয়, আন্তর্জাতিক মহল নির্বাচনকে ভালোভাবে গ্রহণ করেছে। বিএনপির নির্বাচন প্রতিহত করার ঘোষণা জনগণ কার্যত প্রত্যাখ্যান করেছে। এ কারণেই তারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা থেকে এখন নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। জনগণ ব্যাপকভাবে সাড়া দেয়ায়, বিএনপি এখন নির্বাচন‌ প্রতিহত করা থেকে পিছু হটেছে। বিএনপি কিছু ইহুদি এজেন্ট নিয়োগ করেছে অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, তাদের দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নির্বাচন নিয়ে রিপোর্ট করানোর চেষ্টা চালাচ্ছে। বিএনপির নির্বাচন বিরোধী প্রচারণা অন্তঃসারশূন্য। জনগণের মধ্যে বিএনপির নির্বাচন বর্জনের কোন আবেদন নেই। বাম দলগুলোর তেমন কোন জনসমর্থন নেই। সে কারণে তাদের ভোট বর্জনে তেমন কিছু যায় আসে না। কয়েকটি স্থানে জাতীয় পার্টির প্রার্থীরা সরে গিয়েছেন, এতেও নির্বাচনে কোন প্রভাব পড়বে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম