ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থ হবে: ইসি আনিছুর

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৪,  12:45 PM

news image

যদি কোনো কারণে সুষ্ঠ নির্বাচন না হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। মঙ্গলবার (২ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রে ধারবাহিক প্রশিক্ষণের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে জানানো হয় ভোটারদের কেন্দ্রে যাতায়াতের সুবিধার্তে গণ পরিনহণ ও ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। তবে মোটরসাইকেল ও মাইক্রোবাস চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছন্ন হয়ে যাবে বাংলাদেশ। তাই কোনো ভাবেই নির্বাচনকে ব্যর্থ নির্বাচন হতে দেওয়া যাবে না। যখন যেখানে যা করার আপনাদের তাই করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, নির্বাচন কমিশনের একটিই নির্দেশনা সেটি হলো অবাধ. সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।

এক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং দলমতের উর্দ্ধে উঠে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। একটি জোট বা ও রাজনৈতিক দল নির্বাচন বিরোধী কর্মসূচি পালন করছে। তারা জানিয়েছে, সহিংস কোনো ঘটনা ঘটাবেন না। এর পরও ২০১৪ সালের নির্বাচনে ব্যাপক সহিংস ঘটনার উদাহরণ আছে। তাই সতর্ক থাকতে হবে। ম্যাজিস্ট্রেটদেও ভুল করা যাবে না। কেননা ম্যাজিষ্ট্রেটদেও ভুল হলে সমালোচনা হবে। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে গণপরিবহণ যেমন বিভিন্ন লাইনের বাস, সিএনজি এবং ব্যক্তিগত কার চলাচল করবে। তবে মোটর সাইকেল ও মাইক্রোস চলাচলে নিষেধাজ্ঞা আছে। বিচারকদের ফোনে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। গণমাধ্যরমের সঙ্গে কোনো কথা বলবেন না। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে সহযোগিতা দিতে হবে। দায়িত্বপালনকালে কোনো প্রকার গুজবে কান দেবেন না। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আসাদুজ্জামান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম