ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি: ইসি সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৫,  3:38 PM

news image

সুষ্ঠু ও ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ইসি সচিব বলেন, ‘গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, গণভোট কিভাবে করবে, ব‍্যালটের রঙ-এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। সময় বাড়ানোর বিষয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছে। গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, গণভোট কিভাবে করবে, ব‍্যালটের রঙ-এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। ভোটের সময় বাড়ানোর বিষয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছে। তিনি জানান, বিকেল ৪টায় সিইসির ভাষণ রেকর্ড করা হবে। তফসিল কখন ঘোষণা করা হবে তা পরে জানানো হবে। কমিশনারদের সঙ্গে বৈঠক হবে। তার পর জানানো হবে তফসিল কখন ঘোষণা হবে। বৈঠকে সিইসির পক্ষ থেকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট নিয়ে অবহিত করা হয়েছে বলেও জানান ইসি সচিব। এছাড়াও বৈঠকে ভোটের সময় বাড়ানো, ইসির সার্বিক বিষয়, প্রবাসী ভোট বিষয়ে সিইসি জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কমিশনারদের সঙ্গে বৈঠকে বসবেন সিইসি। ঘণ্টা খানেক পর তফসিল ঘোষণার সময় জানানো হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল বুধবার সকাল ১২টা ২০ মিনিটে বঙ্গভবনে পৌঁছায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম