ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সুলতানা কামালকে নিয়ে বিএনপির বক্তব্য শিষ্টাচারবিবর্জিত: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২২,  2:12 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সুলতানা কামাল একজন মানবাধিকার কর্মী। তার সঙ্গে আমাদেরও ভিন্নমত আছে। কিন্তু তাকে নিয়ে বিএনপি যেভাবে বক্তব্য দিচ্ছে, ব্যক্তিগতভাবে আক্রমণ করছে তা শালীনতা ও শিষ্টাচারবিবর্জিতসোমবার (১০ অক্টোবর) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ‘পাকিস্তান আমল ভালো ছিল’ এমন বক্তব্যের মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে হেয় প্রতিপন্ন করেছেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি (মির্জা ফখরুল) দেশে রাজনীতি করারও অযোগ্য এটি প্রমাণ করেছেন। তথ্যমন্ত্রী বলেন, যে দলের জন্মই হয়েছে অগণতান্ত্রিক প্রক্রিয়ায়, তাদের নেতৃবৃন্দ যখন দেশের গণতন্ত্রের কথা বলে তখন মানুষ হাসে।

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাদের নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বদান্যতায় মুক্তি পেয়েছেন। কাজেই বিএনপি নেতাদের বক্তব্য শুনে এ বিষয়ে নতুন করে ভাবতে হতে পারে। সম্প্রতি বাংলাদেশে ‘বলপূর্বক গুমের শিকার’ শীর্ষক জাতিসংঘের প্রতিবেদনের ‘অযৌক্তিক’ তালিকা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে সুলতানা কামাল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস রয়েছে। তাই দলটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ারও সুপারিশ করেন তিনি। তার কথার পরিপ্রেক্ষিতে গত বুধবার (৫ অক্টোবর) এক বিক্ষোভ সমাবেশে সুলতানা কামাল ও অধ্যাপক মুনতাসির মামুনের বিরুদ্ধে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বলেন, আপনারা অনেক আগেই এদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছেন। আপনারা কারও ক্রীতদাস হয়ে বাংলাদেশে কাজ করছেন। এরপর গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মানবাধিকারকর্মী সুলতানা কামালের বিরুদ্ধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যকে অসংবেদনশীল, কুরুচিপূর্ণ উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান দেশের ২২ নাগরিক।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম