ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সুরমা ও কুশিয়ারার পানি কমতে শুরু করলেও, দুর্ভোগ কমেনি বানবাসি মানুষের

#

নিজস্ব প্রতিনিধি

২৪ মে, ২০২২,  12:50 PM

news image

ধীরে ধীরে কমতে শুরু করেছে সুরমা ও কুশিয়ারার পানি। তবে দুর্ভোগ কমছে না বানবাসি মানুষের। সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপৎসীমার নিচ দিয়ে। কমেছে সিলেট নগরীর পানি। তবে কিছুএলাকায় নীচুজায়গায় ময়লা পানি জমে আছে। এখনও বিশুদ্ধ খাবার পানি ও পানিবাহিত রোগের কারণে ভোগান্তিতে নগরবাসী।

কানাইঘাট পয়েন্টে সুরমা ও অমলসিদ পয়েন্টে কুশিয়ারার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। জকিগঞ্জ, কানাইঘা ট, ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় খাদ্য ও বাসস্থান সংকট বাড়ছে।সুনামগঞ্জে সুরমা নদীর পানি দ্রুত কমলেও বন্যায় প্লাবিত এলাকা থেকে পানি ধীরে ধীরে নামছে। এতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে বিপাকে পড়েছেন অসহায় দরিদ্র মানুষ। অনেক এলাকায় সুপেয় পানি ও স্যানিটেশনের ঘাটতি দেখা দিয়েছে। এতে পানি বাহিত রোগ ছড়িয়ে পড়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম