ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭ লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩ জন দেশের চার জেলায় বন্যার আভাস কেএমপির অতিরিক্ত কমিশনারকে প্রত্যাহার সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা মরিচ খেতে গোপনে গাঁজা চাষ তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি মোদির

সুবর্ণচরে স্বামীর মারধরের জেরে এক গৃহবধূর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুলাই, ২০২২,  2:12 PM

news image

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্বামীর মারধরের জেরে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত তাছলিমা বেগম রুনা (২৮) উপজেলার ৬নং আমানুল্লাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মো. ইসলামের মেয়ে এবং ৩ সন্তানের জননী ছিলেন। শনিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আগে ভোর ৬টার দিকে বাড়ির লোকজন তার মৃত্যুর বিষয়টি টের পায়। স্থানীয় বাসিন্দা জান্নাতুল ফাতেহা জানান, শনিবার ভোর রাতের দিকে বসত ঘর থেকে ৫০-৬০ ফুট দূরে গাছের সঙ্গে কাপড় ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ রুনা। নিজ ঘরের পাশে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজন চরজব্বর থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্যমতে, পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরের কারণে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। তবে পুলিশ তাৎক্ষণিক এই আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি এখনও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম