ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সুপার টুয়েলভ: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  4:24 PM

news image

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের সুপার টুয়েলভ নিজেদের প্রথম ম্যাচে অবশ্য টস হেরেছে টাইগাররা। টসে জিতেছে নেদারল্যান্ডস । বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর অনুমিত সিদ্ধান্তটাই নিয়েছে ডাচরা। সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণটা জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস, ‘আমরা প্রথমে বোলিং করব। আমরা দেখেছি দলগুলোকে রান তাড়া করে জিততে দেখেছি। আবহাওয়াও আমাদের সাহায্য করবে। এখন প্রতিদ্বন্দ্বিতা করার সময় ও জয় তুলে নেওয়ার সময়।’ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দলের বিষয়ে বললেন, ‘আমরা এখানে দেরিতে এসেছি কিন্তু নিউজিল্যান্ডে আমাদের ভালো প্রস্তুতি ছিল। আমাদের ফাস্ট বোলিং গ্রুপ সত্যিই ভালো করছে, তারা অনেক উন্নতি করেছে। আমার পারফরম্যান্স ছাড়াও, আমি কীভাবে দলকে গাইড করি তা সত্যিই গুরুত্বপূর্ণ কারণ আমরা এই দলে অনেক তরুণ পেয়েছি। মেহেদী মিরাজ, শরিফুল ইসলাম ও এবাদত খেলছে না আজ।’

বাংলাদেশ একাদশ : 

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস একাদশ : 

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম