ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগ্নের

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২৫,  8:33 PM

news image

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরবাইক আরোহীর মৃত্যু ঘটেছে। নিহতরা হলেন- শান্তিগঞ্জের আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমদ (২৬) এবং তার মামা দিরাই উপজেলার নুরপুর গ্রামের সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০)। সোমবার সকাল সাড়ে ১০টায় ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি পয়েন্ট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার সকালে পাগলা বাজার থেকে প্রয়োজনীয় কাজ শেষে রাজিন ও তার মামা আমিরুল ইসলাম মোটরসাইকেলযোগে আক্তাপাড়ায় নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। সিচনি ব্রিজ অতিক্রম করার সময় জগন্নাথপুর থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই রাজিন আহমদ ও আমিরুর ইসলাম মারা যান। ঘটনার পর পাগলা-জগন্নাথপুর সড়ক অবরোধ থাকে। দীর্ঘ দুইঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় দু’জনের নিহতের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিএনজি ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম