ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

সুনামগঞ্জে পুলিশি হয়রানির প্রতিবাদে পরিবহন ধর্মঘট

#

নিজস্ব প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০২২,  8:51 PM

news image

সুনামগঞ্জে পুলিশ কর্তৃক পরিবহন শ্রমিকদের হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে সুনামগঞ্জ পরিবহন শ্রমিকরা। গতকাল রাতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও দাবি না মানায় আজ সকাল থেকে সড়ক পথে সব ধরনের পরিবহন বন্ধ করে ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মিনিবাস মালিক ও শ্রমিকরা। দাবি আদায় না হলে আগামীকাল থেকে বিভাগীয় পর্যায়ে ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পরিবহন শ্রমিক নেতারা। এদিকে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গন্তব্যে যাওয়া যাত্রীরা। ব্যক্তিগত পরিবহন বা বিকল্প উপায়ে অন্যত্র যেতে চাইলে পরিবহন শ্রমিকদের বাধার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। ফলে দুর্ভোগের শিকার হচ্ছের যাত্রীরা। সুহেল আহমদ নামের এক যাত্রী বলেন, কোনো ধরনের পূর্বঘোষিত ঘোষণা ছাড়াই ধর্মঘটের ডাক এক ধরনের প্রহসন৷ এই ধরনের নৈরাজ্য মানা যায় না। এর স্থায়ী সমাধান না হলে যাত্রীরা জিম্মি হয়ে পড়বে। রতন উদ্দিন নামে এক যাত্রী বলেন, আমি জামালগঞ্জ থেকে আসছি সিলেট যাব। হাসপাতালে আমার স্ত্রী রয়েছে। এখন হঠাৎ এসে শুনি ধর্মঘট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম