ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

সুধারামে প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ মার্চ, ২০২৩,  4:52 PM

news image

নোয়াখালীর সুধারামের ভাটিরটেক গ্রামে মৃগী রোগে আক্রান্ত তাহমিনা আক্তার (১৯) নামে এক প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই তরুণীর পিতার নাম মো. সেলিম। তাহমিনা দীর্ঘদিন মৃগী রোগে অসুস্থ ছিল। শনিবার (০৪ মার্চ) বিকেলে তাহমিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এর আগে, দুপুরে পাশের বাড়ির নজির মাষ্টারের পুকুরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃতের পরিবার জানান,

গত ৫ বছর থেকে প্রতিবন্ধী তাহমিনা মৃগী রোগে অসুস্থ ছিল। অসুস্থ অবস্থায় মাঝে মধ্যে গিয়ে নজির মাষ্টারের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো এবং বাগানে পড়ে থাকা গাছের পাতা, লাকড়ি কুড়াতো। শনিবার ঘটনার দিন লাকড়ি কুড়াতে গিয়ে সে মাথা ঘুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  ভাটিরটেক চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ধর্মপুর ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার নজির আহাম্মদ জানান, মেয়েটি দীর্ঘদিন থেকে মৃগী রোগে আক্তান্ত ছিল। মাঝে মধ্যে আমাদের বাড়িতে কাজ করতো এবং বাগানোর লাকড়ি কুড়াতে আসতো। সুধারাম থানার এস আই মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার পরিবার বলছে দীর্ঘদিন ধরে সে মৃগী রোগে অসুস্থ ছিল। মৃতের ময়নাতদন্ত করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম