ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৩,  10:19 AM

news image

সংঘাতে বিপর্যস্ত সুদান থেকে জেদ্দা হয়ে শুক্রবার (১২ মে) দেশে ফিরলেন আরও ২৩৯ প্রবাসী বাংলাদেশি। তাদেরকে বহন করা একটি ফ্লাইট সকাল সোয়া ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এ নিয়ে সুদান থেকে দেশে ফেরা বাংলাদেশিদের সংখ্যা দাঁড়াল ৫৫৫ জনে। এর আগে বৃহস্পতিবার (১১ মে) ৩টি ফ্লাইটে ১৮০ জন দেশে আসে। গত সোমবার (৮ মে) বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ। গত মাসে সুদানে অভ্যন্তরীণ যুদ্ধ শুরুর পর খারতুমে বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসভবনে হামলা হয়। ভয়াবহ পরিস্থিতিতে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরার জন্য আবেদন জানায় সুদানে বাংলাদেশ দূতাবাসে। তাদেরকে সড়কপথে রাজধানী খারতুম থেকে পোর্ট সুদানে নেয়া হয়। সেখান থেকে সৌদি বিমানবাহিনী ও সরকারের ভাড়া করা বিমানে জেদ্দায় নেয়া হয়। জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তাদের দেশে ফেরানো হচ্ছে। এখনো যুদ্ধকবলিত প্রায় দেড়শ মানুষ বাংলাদেশে ফেরার অপেক্ষায় আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম