ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

সুদানে হাসপাতালে আধা-সামরিক বাহিনীর হামলা, নিহত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৪,  4:56 PM

news image

সুদানের একটি হাসপাতালে হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। স্থানীয় সময় শুক্রবার উত্তর আফ্রিকার দেশটির আল-ফাশির শহরের সৌদি হাসপাতালে এই হামলা চালানো হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশির শহরের সৌদি হাসপাতালে দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। উত্তর দারফুর রাজ্যের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ইব্রাহিম খাতির জানান, আরএসএফ একটি ড্রোন থেকে চারটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সৌদি হাসপাতালে রোগীদের সঙ্গীদের স্থান লক্ষ্য করে। যার ফলে রোগীর স্বজনদের মধ্যে নয়জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে। সৌদি হাসপাতাল হলো আল-ফাশিরে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়া একমাত্র হাসপাতাল।  আরএসএফ  এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মন্তব্য করেনি। সুদানে সেনাবাহিনীর বিরুদ্ধে আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ২০ মাস ধরে চলা যুদ্ধে আল-ফাশির একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। গত বছরের এপ্রিল মাস থেকে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদান। আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে টানা ২০ মাসের এই লড়াইয়ে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে অনেকের মতে, এ সংখ্যা ১ লাখ ৫০ হাজারের বেশি হতে পারে। এছাড়াও জাতিসংঘ বলছে, সুদানের গৃহযুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকটও তৈরি করেছে। জাতিসংঘের ধারণা, চলমান সংঘাতে সুদানে ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে- দেশটির জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ। এর মধ্যে ২০ লাখেরও বেশি সুদানি প্রতিবেশি দেশে পালিয়ে গেছে। সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি, সিনহুয়া


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম