ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি

সুদানে গণ সমাবেশ করবে অভ্যুত্থান বিরোধীরা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২১,  2:54 PM

news image

সুদানের সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা জান্তা বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে শনিবার গণ সমাবেশ করার পরিকল্পনা করছে। এ অভ্যুত্থানের কারণে দেশটির বেসামরিক শাসনের ক্ষেত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হয় এবং ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। খবর এএফপি’র। এদিকে সামরিক বাহিনী সুদানের ক্ষমতা গ্রহণ করায় আন্তর্জাতিক অঙ্গণে নিন্দার ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ধৈর্য্য প্রদর্শনের জন্য দেশটির সামরিক বাহিনীর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সোমবারের সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন। তিনি সুদানের বেসামরিক নেতৃত্বাধীন সরকার ভেঙ্গে দিয়ে শীর্ষ স্থানীয় বেসামিরক কর্মকর্তাদের আটক করার নির্দেশ দেন এবং দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে আট বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৭০ জন আহত হয়েছেন। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস, সরাসরি গুলি ও রাবার বুলেট ছুড়লে এসব বিক্ষোভকারী হতাহত হন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গণতন্ত্রপন্থী অনেক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে। এদিকে শনিবারের গণ সমাবেশের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ অভ্যুত্থানে ২০ থেকে ৩০ জন প্রাণ হারিয়েছেন বলে জানান। আর এ সমাবেশ হবে সুদানের সামরিক বাহিনীর জন্য একটি ‘কঠিন পরীক্ষা।’ নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশের ব্যাপারে নাগরিকদের অধিকারের প্রতি পুরোপুরি সম্মান জানাতে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে যেকোন ধরনের সহিংসতা চালানো থেকে বিরত থাকতে নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম