ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব হামের উপসর্গে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানি রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী পাকিস্তানের সরকারি হাসপাতালে এইচআইভি আক্রান্তদের অধিকাংশই শিশু বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল আজ থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না দুর্যোগ মোকাবিলায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ড: লঞ্চের মালিক-মাস্টারসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২১,  8:46 PM

news image

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় লঞ্চের মালিক হামজালাল শেখসহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার নৌ পরিবহন আদালত। একইসঙ্গে অভিযান-১০ এর ফিটনেস সনদ, নিবন্ধন ও মাস্টার-ড্রাইভারদের সনদও স্থগিত করা হয়েছে। নৌ পরিবহন অধিদপ্তরের করা মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে নৌ পরিবহন আদালতের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) জয়নাব বেগম এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে নৌ পরিবহন অধিদপ্তরের মুখ্য ইন্সপেক্টর শফিকুর রহমান বাদী হয়ে এ মামলা করেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নৌ পরিবহন আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা (প্রসিকিউটিং অফিসার) বেল্লাল হোসাইন। বেল্লাল হোসাইন বলেন, লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আসার পর ইন্সপেক্টর শফিকুর রহমান বাদী হয়ে ঢাকার মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে অবস্থিত আদালতে এ মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- মো. শামীম আহাম্মেদ, মো. রাসেল আহাম্মেদ, ফেরদৌস হাসান রাব্বি, মো. রিয়াজ শিকদার, মো. মাসুম বিল্লাহ, মো. খলিলুর রহমান ও আবুল কালাম। এদের মধ্যে রিয়াজ শিকদার এমভি অভিযান-১০ লঞ্চের মাস্টার ইনচার্জ, মাসুম বিল্লাহ ড্রাইভার ইনচার্জ, খলিলুর রহমান মাস্টার ও আবুল কালাম ড্রাইভার হিসেবে দায়িত্ব পালন করতেন। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে গত শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুন লেগে এখন পর্যন্ত ৪০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম