ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক, ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  3:36 PM

news image

সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশ সরকার কেউই চায় না সীমান্তে একটি লোকও মারা যাক। এ নিয়ে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। এত কিছু হওয়ার পরও সীমান্তে হত্যাকাণ্ড থেমে নেই।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশ এক বাক্যে বলেছে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায়। এরইমধ্যে রেজুলেশন পাস হয়েছে। আমরা বিশ্বাস করি এতে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ পড়বে। এর আগে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বললেও তারা তাদের কথা রাখেনি। এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ কে আব্দুল মোমেন। পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম