ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২৫,  5:39 PM

news image

ভারত-বাংলাশে সীমান্ত এলাকায় ভারতের পক্ষ থেকে একেবারে সীমান্ত ঘেঁষে বেড়া নির্মাণের ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষীদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা দেশীয় অস্ত্র নিয়ে নিজ নিজ দেশের পক্ষে অবস্থান নিয়েছে। এতে সীমান্ত এলাকায় আরও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবির ৫৯ ব্যাটালিয়নের চৌকা বিওপির অধীনস্ত পিলার নং ১৭৭ এর ১ এস, ২ এস ও ৩ এস এলাকায়। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সব্দলপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ফলে ওইদিন বিকেলে উভয় পক্ষের পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরদিন আবারও বিএসএফের পক্ষ থেকে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়। এতে উত্তেজনা বৃদ্ধি পায়। স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, সোমবার সকাল ১০টার দিকে শূন্য লাইনে কাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই সীমান্তে উত্তেজনা চলছে। বর্তমানে ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বেড়া নির্মাণের জন্য পূর্ব পরিস্থিতি হিসেবে মাটি খুঁড়াখুঁড়ি শুরু করেছিল। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ভারতের পক্ষ থেকে তাদের সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরাও আমাদের সীমান্তে এলাকায় বাড়তি বিজিবি মোতায়েন রেখেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম