ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সীমান্তে পুনর্ভবা নদীতে থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২২,  4:32 PM

news image

নওগাঁর সাপাহার সীমান্তবর্তী পুনর্ভবা নদী থেকে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন, উপজেলার পাতাড়ী দক্ষিণপাড়া গ্রামের জোহাত আলীর ছেলে রমজান আলী। পরিবারের বরাত দিয়ে সাপাহার থানার ওসি মাহমুদ জানান, গত রোববার রাত থেকে নিখোঁজ ছিল রমজান। আজ বুধবার সকালের দিকে সীমান্ত লাগোয়া পুনর্ভবা নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি আরও জানান, মরদেহের সুরতহালে পিঠের বাম পাশে একটি গুলির চিহ্ন পাওয়া যায়। এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে পারেনি বিজিবি। নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের খবর লোকমুখে শুনেছেন তারা। তবে এ ক্ষেত্রে বিএসএফের যদি কোনো সংশ্লিষ্টতা থাকে, তবে পরবর্তী পদক্ষেপ নেবে বিজিবি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম