ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

সীমান্তে নতুন আতঙ্ক মিয়ানমারের মাইন

#

নিজস্ব প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২২,  6:08 PM

news image

বান্দরবানের ঘুমধুম-তুমব্রু সীমান্তে এখন নতুন আতঙ্ক মিয়ানমারের পুতে রাখা মাইন। দুমাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলি আর এপারে মর্টারশেল নিক্ষেপে আতঙ্কে ঘুমধুম-তমব্রু সীমান্তের মানুষ। এই আতঙ্কের সঙ্গে এবার যোগ হয়েছে মাইন বিস্ফোরণ। কেননা সীমান্তে মিয়ানমারের পুতে রাখা মাইন বিস্ফোরণে এরইমধ্যে আহত-নিহত হয়েছে কয়েকজন। সবশেষ মঙ্গলবার রাতেও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে সীমান্তে।স্থানীয়রা বলছেন, সীমান্ত এলাকায় অনেকে গরু আনাসহ নানা কাজে যান। কিন্তু কোথায় মাইন পোতা আছে তা কেউ জানে না। ফলে, বেড়েছে ঝুঁকি। এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শূন্যরেখায় বসবাসরত সাড়ে চারহাজারের বেশি রোহিঙ্গা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কৌশলে আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে চলছে মিয়ানমার। তাই বর্ডার সুরক্ষার পাশাপাশি মানুষকে সচেতন করার ওপর জোর দিচ্ছেন তারা। এদিকে গত কয়েকদিনে কমে এলেও এখনো থেমে থেমে ওপার থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম