ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

সীমান্তে উত্তেজনা: নাইক্ষ্যংছড়িতে এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২২,  4:26 PM

news image

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর করে কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং স্কুলে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার ১৬ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত কয়েকদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি চলছে। শুক্রবার ১৬ সেপ্টেম্বর দুপুরে একটি স্থল মাইন বিস্ফোরণ এবং রাতে মর্টার শেল বিস্ফোরিত হয়ে একজন রোহিঙ্গা শরণার্থী নিহত ও ৫ জন আহত হওয়ার ঘটনায় সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ এ জরুরি সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম