ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক কিশোরী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২৩,  5:03 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আফরিন (১৬) নামে এক কিশোরী। এ ঘটনায় আরও আহত হয়েছেন তার (আফরিন) মা খালেদা আক্তার (৩৮), বোন আইরিন (২০), চাচি নিগার সুলতানা (৩৫), চাচাতো বোন আবিদা (১৬) এবং সিএনজি অটোরিকশাচালক সাগর দাস (২৩)। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আফরিন উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকা মো. আলাউদ্দিনের মেয়ে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ওই পরিবারটির সদস্যরা সিএনজি অটোরিকশায় চেপে আত্মীয়ের বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন। ঢালীপাড়ায় পৌঁছালে অটোরিকশার চাকা ফেটে গিয়ে তা নিয়ন্ত্রণ হারায়। এ সময়ে পিছন থেকে আসা একটি কাভার্ডভ্যান সিএনজি অটোরিকশাটিতে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন পরিবারটির সদস্যরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আফরিনের অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফরিনের মৃত্যু হয়। এ ব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাত হোসেন জানান, মরদেহ হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশাটি সরিয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম