ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সীতাকুণ্ডে পানিতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  11:19 AM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ও সৈয়দপুর এবং পৌরসদরের ঈদিলপুর এলাকায় পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ওই এলাকায় আলাদা ঘটনায় তিনজনের মৃত্যু হয়। নিহত শিশুরা হলেন, পৌরসদরের দক্ষিণ ঈদিলপুর এলাকার সৈয়দপুরের আবরান (২) ও ঈশান কুমার দাস (২)। এ ছাড়াও মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর গ্রামে মো. সোহেল (৪৪)। জানা গেছে, ঈশান মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় পুকুরে পড়ে যায়। এ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। একইভাবে আবরানও পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে বাড়ির লোকজন তার মরদেহ ভাসতে দেখে। এদিকে সোহেল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসলের সময় পানিতে ডুবে মারা যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে তিনজনকে হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে। তবে একজন মানসিক প্রতিবন্ধী। শরীরেও জন্মগত কিছু ত্রুটি ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম