ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সীতাকুণ্ডে ডিপোতে আগুন: ২২ জনের লাশ হস্তান্তর

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুন, ২০২২,  11:03 AM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ২২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তৃপক্ষ। সোমবার (৬ জুন) সকালে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫ জুন) রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত মরদেহগুলো হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪১ জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রাখা আছে। বাকি ৮ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে থাকতে পারে। তবে ২২ জনের পরিচয় শনাক্ত হওয়ায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নিহত হয়েছে ৪৯ জন ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম