ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে এখনও নিয়ন্ত্রণে আসেনি তুলার গুদামের আগুন

#

১১ মার্চ, ২০২৩,  10:27 PM

news image

সীতাকুণ্ড থানার কুমিরা এলাকার একটি ডিপোর তুলার গুদামের আগুন সাড়ে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে ওই ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এছাড়া, আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় গুদামটির পাশে অবস্থিত একটি ডিপোর কইটেইনার সরিয়ে নেয়া হচ্ছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, ‘আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। তুলার গুদাম হওয়ায় ভেতরে আগুন নেভাতে সময় লাগছে। গুদামের চারপাশে কাজ করছে ফায়ার সার্ভিস। ফলে আগুন বাইরে ছড়িয়ে পড়ার শঙ্কা নেই।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। এখন কুমিরা, সীতাকুণ্ড ও আগ্রাবাদ স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে। তিনি বলেন, ‘তুলার গুদামের খুব কাছেই একটি কনটেইনার ডিপো। সেখানে থাকা ১৫০টি কনটেইনার সরিয়ে নেয়া হচ্ছে।’ কুমিরা ফায়ার স্টেশনের ফাইটার আনোয়ার হোসেন বলেন, ‘সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।’ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘গুদামটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি ছিটকে এসে তুলার ওপর পড়ে অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে।’ গত শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডে সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড নামে একটি কারখানায় বিস্ফোরণের পর আগুন লাগে। সেখানে সাতজন মারা যান। এ ছাড়া বেশ কয়েকজন আহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম