ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড প্রমাণ করে সরকার সবক্ষেত্রে ব্যর্থ: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২২,  8:45 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা দিতে পারছে না। এ ঘটনায় প্রমাণ করে সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকার মুখে উন্নয়নের কথা বললেও বাস্তবে ফেক। সেখানে অগ্নিনির্বাপকসহ নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না। রোববার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এসব অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, এসময় দেশ থেকে আওয়ামীলীগকে বিতাড়িত করতে না পারলে স্বাধীনতা সার্বভৌমত্ব ও অস্তিত্ব বিপন্ন হবে। পদ্মা সেতু প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, এই সেতুর প্রথম ভিত্তি স্থাপন করেছিল খালেদা জিয়া, এখন আওয়ামী লীগ সেটিও ভুলে গেছে। জনগণের দৃষ্টি আড়াল করতে ইস্যু তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম