ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

সীতাকুণ্ডের আগুন নিয়ন্ত্রণে: সেনাবাহিনী

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুন, ২০২২,  6:29 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (৭ জুন) এ তথ্য জানানো হয়। একই সঙ্গে এলাকাটিকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরের এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে। সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে। এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৬ জনের পরিচয় এখনো মেলেনি। তাদের শনাক্তে ৩৭ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে ডিপোর অগ্নিকাণ্ডে নিহত ৫ জনকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম