ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

সিস্টেম ভেঙে নতুন লোক নিয়োগ দেওয়ার হুঁশিয়ারি শ্রম উপদেষ্টার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৪,  9:51 PM

news image

প্রশাসনে অসহযোগিতার বিষয়টি চলতে থাকলে প্রয়োজনে সিস্টেম ভেঙে দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘বাজারে দ্রব্যমূল্য বাড়ানোর সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোর উৎস চিহ্নিত করে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করতে হবে।’ আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা যদি ভালো একটা কাজ করতে গিয়ে কারো বাঁধার সম্মুখীন হন তাহলে আমি নিশ্চিত জনগণ গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসবে। তারপরও আপনারা কেনো কাজ করছেন না, কেনো সদিচ্ছাটা নেই আমি ঠিক বুঝতে পারছি না। কেউ যদি কাজ না করে, জবাবদিহিতা দিতে ব্যর্থ হয় তাকে আমাদের প্রয়োজন নেই।’ তিনি আরও বলেন, ‘প্রশাসনে অসহযোগিতার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে। প্রয়োজন হলে সিস্টেম ভেঙে দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না।’ সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরসহ কয়েকটি দপ্তরের প্রতিনিধি উপস্থিতি না থাকায় ক্ষোভ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ ও শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এর আগে, সকাল ৯টার দিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। এসময় মাঠ ও স্টেডিয়ামের বেহাল অবস্থা দেখে হতাশা প্রকাশ করেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম