ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিকে সন্ত্রাসী হামলায় গ্রেপ্তার ১ পায়রায় ভিড়লো চায়নার পতাকাবাহী জাহাজ, টার্মিনালে যুক্ত হচ্ছে আধুনিক কার্গো হ্যান্ডিলিং রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ

সিসি ক্যামেরা ব্যবহারে ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ ফিরেছে: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২২,  6:54 PM

news image

গাইবান্ধার ৫ আসনের উপনির্বাচনে ভোট বাতিলের ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। বুধবার (২ নভেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান। এসময়, নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহারের ফলে ভোটকেন্দ্রে এখন সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে বলেও জানান তিনি। এদিকে আজ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ শতাধিক স্থানীয় সরকার নির্বাচন চলছে।সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১ নভেম্বর) মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া ৩ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম