ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সিলেট রেলস্টেশনে এনজিওকর্মী খুন

#

নিজস্ব প্রতিনিধি

২৫ আগস্ট, ২০২২,  5:49 PM

news image

সিলেটের রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৪০) নামে এক এনজিওকর্মী খুন হয়েছেন। বুধবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে রেলওয়ে স্টেশনের আসার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। আনোয়ার হোসেনের বাড়ি ভোলা জেলার শ্যামপুরে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকে কর্মরত ছিলেন। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, আনোয়ার হোসেন রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  আনোয়ার হোসেন সীমান্তিকের ব্রাহ্মণবাড়িয়া অফিসে চাকরি করেন। অফিসের কাজে তিনি সিলেট এসেছিলেন। নিহতের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, খুনিদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম