ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সিলেট পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও চিটাগং, বাকিরা কোথায়

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৫,  5:28 PM

news image

জমকালো আয়োজনে গত ৩০ ডিসেম্বর মিরপুরে পর্দা উঠছিল বিপিএলের ১১তম আসরের। ইতোমধ্যে গ্রুপ লড়াই প্রায় অর্ধেক শেষ হয়েছে। মিরপুর থেকে সিলেট হয়ে এবার চট্টগ্রাম পর্ব মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের লড়াই। এবারে সিলেট পর্বে বিপিএল ইতিহাসের সেরা কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে অন্যতম বরিশাল ও রংপুরের রোমাঞ্চকর লড়াই, যেখানে শেষ ওভারে ৩০ রান তুলে বরিশাল ডুবিয়েছিলেন নুরুল হাসান সোহান। এ ছাড়াও সিলেটের মাঠে আইপিএলের রেকর্ডকেও ভেঙে দিয়েছেন ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ তামিম। রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে করা ২৫৪ রানের মধ্যে ওপেনিং জুটিতেই লিটন-তামিম তুলেছেন ২৪১ রান। এ রকম নানা রোমাঞ্চের মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেট পর্ব। ঢাকা পর্বের শেষে শীর্ষে ছিল রংপুর, তলানিতে ছিল ঢাকা। সিলেট পর্ব শেষেও পরিস্থিতিটা বদলায়নি। দুই দল যথাক্রমে শীর্ষে আর তলানিতেই আছে। তবে ঢাকা এক জয় নিয়ে খাতা খুলেছে। ১৪৯ রানের রেকর্ডগড়া এক জয়ে ক্ষীণ হলেও টিকে আছে দলটার এলিমিনেটরে জায়গা করে নেওয়ার আশা। এ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। চতুর্থ ম্যাচে সিলেটকে ৩০ রানে হারিয়েছে মিথুন-শরিফুলরা। এতে ৬ পয়েন্ট টেবিলে বরিশালকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে চিটাগং কিংস। ৫ ম্যাচ খেলে বরিশালের পয়েন্ট ৬ হলেও রান রেটে এগিয়ে রয়েছে তারা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম