ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

সিলেটে ৫ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০২২,  4:23 PM

news image

সিলেটে পুলিশ কমিশনারের অপসারণসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকরা।  ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে ৫ দফা দাবিতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকরা এ আন্দোলন-কর্মসূচি পালন করছেন। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শহরে চলাচল করছে না অটোরিকশাও। কর্মস্থলে ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে রিকশায় করে। বাড়তি ভাড়া দিয়েও পাওয়া যাচ্ছে না কোনো ধরনের যানবাহন। মঙ্গলবার জেলায় এবং পরদিন (বুধবার) থেকে পুরো সিলেট বিভাগে ধর্মঘটের কথা বলা হলেও সকাল থেকে বন্ধ হয়ে গেছে ঢাকা সিলেটসহ সব রুটের দূরপাল্লার যানবাহন চলাচলও। পরিবহণ শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেয়া, ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেয়া। এছাড়াও অনুমোদনহীন গাড়ি যেমন-অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়ে আসছেন পরিবহন শ্রমিকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম