ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মে, ২০২৩,  10:26 PM

news image

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, কাটাগং নামকস্থানে জৈন্তাপুর অভিমুখে মুখে আসা ৫টি গরু বোঝাই পিকআপ গাড়ির সঙ্গে সিলেট অভিমুখে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ(৩৫)। আহত পিকআপ চালক উপজেলার তেলিজুরী গ্রামের রায়হান (৪০)। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়াল বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম