ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটে যৌতুকবিহীন বিয়ের পিঁড়িতে ১৫ জুটি

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  5:02 PM

news image

সিলেট নগরীর আরামবাগে একটি কনভেনশন সেন্টারে বিয়ের ঝাঁকঝমকপূর্ণ আয়োজন। অতিথি প্রায় দুইশ’। বিয়ের আয়োজক আন্তর্জাতিক চ্যারেটি সংস্থা ‘আল খায়ের ফাউন্ডেশন’। এই নিয়ে সিলেটে দ্বিতীয়বারের মতো সংস্থাটি আয়োজন করেছিল যৌতুকবিহীন বিয়ের।  সোমবার এই বিয়ের পিঁড়িতে বসেন ১৫ জুটি। বরদের সবার বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। বিয়ের আয়োজনে ছিল না কোন কমতি। নিম্ন আয়ের পরিবারের বর-কনের এই বিয়ের ঝাঁকঝমকপূর্ণ আয়োজন প্রশংসা কুড়িয়েছে সকল মহলে।  বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনেকে উপহার হিসেবে তুলে দেওয়া হয় একটি ভ্যানগাড়ি, সেলাই মেশিন, বিছানাপত্র, গ্যাসের চুলা, রান্নাবান্নার জিনিসপত্র, কাপড়, এক মাসের সদাইপাতি ও নগদ টাকা। বিয়ের পরে বর-কনে যাতে স্বাবলম্বী হতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া হয় ‘আল খায়ের ফাউন্ডেশন’র পক্ষ থেকে। পরে বর-কনে ও উপহার সামগ্রী প্রাইভেট গাড়ি দিয়ে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ জানান, দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের বিয়েতে সহযোগিতা ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এই গণবিয়ের আয়োজন করা হয়েছে। যৌতুকপ্রথার কারণে অনেক দরিদ্র পরিবার মেয়ে বিয়ে দিতে কষ্ট হয়। এই প্রথার বিরুদ্ধে মানুষকে সচেতন করতেই মূলত এমন বিয়ের আয়োজন করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম