ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২২,  10:35 AM

news image

ছবি : সংগৃহীত

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। দুপুর ২টায় আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান। দলের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার রাতে গণসমাবেশস্থলে এসে পৌঁছেছেন। এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে বিএনপি। আগের দিন (শুক্রবার) রাতেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। তবে পথে পথে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন তারা। এদিক সিলেট জেলায় চলছে শনিবার সকাল থেকে ১২ ঘণ্টার ধর্মঘট, আর মহাসড়কে থ্রি-হুইলারসহ প্রশাসনের হয়রানি বন্ধের দাবিতে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট। উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বিভাগে গণসমাবেশ করা হয়েছে। সামনে আরও তিনটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম