ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

সিলেটে ফের বন্যা, তীরবর্তী এলাকায় সতর্কতা জারি

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুন, ২০২২,  2:31 PM

news image

একমাসের ব্যবধানে উজানের ঢলে সিলেটে ফের বন্যা দেখা দিয়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি। সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়ে পানিবন্দি লক্ষাধিক মানুষ। এদিকে, তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপরে থাকায় নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। সিলেটে সীমান্ত নদী সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিভিন্ন হাওরে বেড়েছে পানির উচ্চতা। সব নদনদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের মানুষ পড়েছে দুর্ভোগে। এদিকে, ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জেলা তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা তলিয়ে গেছে। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের তিনটি অংশ পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যানবাহন চলাচল। অন্যদিকে, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের বন্যায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে। বেশিরভাগ রাস্তা তলিয়ে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনকে। এছাড়া, লালমনিরহাটে তিস্তা, ধরলা, রত্নাই ও সতীসহ কয়েকটি নদীর পানি বেড়ে প্রবেশ করেছে চর ও নদী তীরবর্তী এলাকায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম