ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

সিলেটে ত্রাণ সহায়তা পাঠাবে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুন, ২০২২,  12:48 PM

news image

'আসুন মানুষের পাশে দাঁড়াই' স্লোগানকে সামনে রেখে সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেটে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা প্রেরণ করা হচ্ছে। গতকাল সোমবার (২০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। তিনি জানান, বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রেরণের জন্য ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সামর্থ্য অনুযায়ী এই সহায়তা চলমান থাকবে। সরেজমিন দেখা যায়, ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসংখ্য প্যাকেট তৈরী করা হয়েছে। এব্যাপারে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব জানান, প্রত্যেকটি প্যাকেটে থাকছে বিভিন্ন ধরনের শুকনো খাবার (বিস্কিট, গুঁড়, চিড়া ও শিশু খাদ্য), মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন এবং ঔষধ। এছাড়াও বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবীদের জন্য ৬টি নৌকাও পৌঁছে দেওয়া হবে। মঞ্জুরুল আলম রাজীবের সাথে এসময় ছিলেন তার সহোদর এই ফাউন্ডেশনের সভাপতি এবং সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর। এই প্রতিবেদককে তিনি জানান, যে কোনো মানবিক কার্যক্রমে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন তাদের সর্বোচ্চটুকু করে থাকে। সিলেটের বন্যার্ত মানুষদের  ত্রাণ সহায়তা পৌঁছে দেবার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। সমাজের উচ্চবিত্ত সহ সামর্থ্যবান সকলের প্রতি বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান রইলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম