ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২২,  5:48 PM

news image

সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপটি পাশের খাদে গিয়ে পড়ে। শনিবার (৩ সেপ্টম্বর) সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় ফাজিলপুর মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন-চারখাই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মাজেদ খানের বাবা লুৎফুর রহমান ও লুৎফুরের স্ত্রী। অপর আরেকজন পুরুষ নিহত হয়েছেন। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম