ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

সিলেটের যেসব এলাকায় ১৩ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকবে

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২২,  4:19 PM

news image

দেশব্যাপী এলাকাভিত্তিক এক অথবা দুই ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হলেও মফস্বলে শিডিউল মেনে তা করা হচ্ছে না। বিশেষ করে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সিলেটের অবস্থা বেশ ভয়াবহ। সেখানে কোনো কোনো স্থানে ১০ থেকে ১২ ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। এবার সিলেটের ১৩ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং ধরে নতুন সূচি প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে দিনের বেশিরভাগ সময় লোডশেডিং থাকবে সিলেটে। পিডিবির বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ২-এর নির্বাহী প্রকৌশলী সামছ-ই আরেফিন জানিয়েছেন, রোববার জারি করা নতুন সূচি সোমবার থেকেই কার্যকর হচ্ছে। শিডিউলের বাইরেও লোডশেডিংয়ের বিষয়টি স্বীকার করেছেন পিডিবির বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের এ প্রকৌশলী।  এ বিষয়ে তিনি বলেন, আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি না। চাহিদার ৩০ থেকে ৩৩ শতাংশ বরাদ্দ পাচ্ছি। এতে শিডিউলের বাইরে গিয়ে আরও বেশি সময় লোডশেডিং করতে হচ্ছে। মানুষ যাতে আগে থেকেই জানতে পারেন, সে জন্য ১৩ ঘণ্টা লোডশেডিং ধরে সূচি প্রকাশ করা হয়েছে। এটিও প্রাথমিক সূচি। বিদ্যুৎ সরবরাহের ওপর ভিত্তি করে লোডশেডিং সূচি থেকে বাড়তে বা কমতে পারে। গোটা সিলেটই বিদ্যুতের চরম সংকটে বলে জানালেন পিডিবির সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির।  পিডিবি এ কর্মকর্তা বলেন, কেবল বিতরণ বিভাগ-২ নয়, পুরো সিলেটই এমন অবস্থা। আট থেকে ১০ ঘণ্টা লোডশেডিং ধরে নতুন সূচি করা হচ্ছে। বিভিন্ন স্থানে কলকারখানা চালু থাকায় দিনে বিদ্যুৎ সরবরাহ কম মিলছে। দিনে লোডশেডিং বেশি হচ্ছে, রাতের অবস্থা অপেক্ষাকৃত ভালো। নতুন শিডিউল অনুযায়ী, সিলেট মহানগরীর বালুচর, আরামবাগ, আল-ইসলাহ, নতুনবাজার, গোপালটিলা, আলুরতল, টিবি গেট, সোনারপাড়া, মজুমদারপাড়া, পূর্ব মিরাবাজার, দর্জিপাড়া, খারপাড়া, কুমারপাড়া, নাইওরপুল, ঝরনারপাড়, কুশিঘাট, নয়াবস্তি, টুলটিকর, মিরাপাড়া, মেন্দিবাগ, সাদাটিকর, নোওয়াগাঁও, শাপলাবাগ, মেন্দিবাগ, হকার্স মাকেট, কালীঘাট, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, মাছিমপুর, ছড়ারপার, উপশহর ব্লক-এইচ, আই, জে, ই, এফ, জি, সাদাটিকর, রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, বসুন্ধরা, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, আগপাড়া, কাজীটুলা, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদীঘিরপাড়, চালিবন্দর, কাষ্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেলখানা, বঙ্গবীর, পৌরমার্কেট, শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, সেনপাড়া, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া উপশহর ব্লক-এ, বি, সি, ডি, তেররতন, মেন্দিবাগ পয়েন্ট, ডুবড়ীহাওড়, নাইওরপুল, ধোপাদীঘিরপাড়, বঙ্গবীর যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক এলাকাগুলো ২৪ ঘণ্টায় ১১ থেকে ১৩ ঘণ্টা লোডশেডিংয়ের মধ্যে পড়বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম