ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সিরিয়ায় আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৬,  10:44 AM

news image

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। এক্সে সেন্টকম লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার এই হামলা চালানোর নির্দেশ দেন। ‘অপারেশন হক আই স্ট্রাইক’–এর অংশ হিসেবে এ হামলা চালানো হয়। গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরায় আইএসের বন্দুকধারীর হামলায় তিন মার্কিন নিহত হন। ওই হামলার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র সিরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। পালমিরা ইউনেসকো তালিকাভুক্ত প্রাচীন ঐতিহ্যের ধ্বংসাবশেষের জন্য পরিচিত। শহরটি একসময় আইএস যোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল। সেন্টকম বলেছে, ‘আমাদের কঠোর বার্তা: তোমরা যদি আমাদের সেনাদের ক্ষতি করো; ন্যায়বিচার এড়াতে যতই চেষ্টা করো না কেন, পৃথিবীর যেখানেই থাকো, তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব।’ সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী ২০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টির বেশি স্থানে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। অভিযানে এফ‑১৫ই, এ‑১০, এসি‑১৩০জে, এমকিউ‑৯ ও জর্ডানিয়ান এফ‑১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। তবে কোথায় হামলা চালানো হয়েছে কিংবা এ হামলায় কেউ হতাহত হয়েছে কি না—সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম