ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৪,  10:57 AM

news image

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই দারুণ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও মাত্র ৩ রানে হেরে যায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে তো প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি। আজ শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে এখনও পর্যন্ত সমতা বিরাজ করায় দুই দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম ম্যাচে শেষ বলের রোমাঞ্চে হেরেছিল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেন সাদিরা সামারাবিক্রমা। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন জাকের। এই তরুণের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাংলাদেশ হেরেছিল ৩ রানের ব্যবধানে।

এরপর দ্বিতীয় ম্যাচে লঙ্কানরা আগে ব্যাট করে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশকে। এই ফরম্যাটে ১৬৬ বা তারও বেশি রানের লক্ষ্য তাড়ায় টাইগাররা এর আগে আগে মাত্র দুই ম্যাচে জিতেছিল। তাই শঙ্কা ছিল জয় নিয়ে! শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম