ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সিরিজ জয়ের হাতছানি: দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  4:58 PM

news image

সিলেটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ রবিবার (১৬ জুলাই) মুখোমুখি হচ্ছে টাইগাররা। প্রথম ম্যাচে দুই উইকেটে জিতে আফগানদের বিপক্ষে ১-০’তে এগিয়ে সাকিরের দল। তাই অপরিবর্তিতই একাদশ নিয়েই আজ মাঠে নামতে পারে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পর টাইগারদের সামনে এখন আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। রবিবার রাতে দ্বিতীয় ও শেষ খেলায় জিতলেই সিরিজ হবে সাকিব বাহিনীর। হারলেও সিরিজ হাতছাড়া হওয়ার ভয় নেই। এদিকে, দলে কোনো ইনজুরিও নেই। তাই আপাতত একাদশে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে টাইগার ব্যাটারদের মধ্যে রান করেছেন শুধু তৌহিদ হৃদয় ( ৩২ বলে ৪৭)। সঙ্গে বাঁহাতি শামিম পাটোয়ারির ব্যাট থেকেও এসেছে ৩৩ রানের ( ২৫ বলে) এক দায়িত্বশীল ইনিংস। অধিনায়ক সাকিব ২৭ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। আর কারও নামের পাশে দুই উইকেট নেই। অপর বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ (৩ ওভারে ১/২০) , অফস্পিনার মিরাজ (২ ওভারে ১/১৩), আর তিন পেসার তাসকিন (৪ ওভারে ১/২৯), শরিফুল (৩ ওভারে ১/৩০) ও মুস্তাফিজ (৪ ওভারে ১/৩৮) প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছেন।

সম্ভাব্য একাদশ:

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, শামিম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম