ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

#

ক্রীড়া প্রতিবেদক

১২ মার্চ, ২০২৩,  8:40 PM

news image

টি-টোয়েন্টিতে বর্তমান চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড, যেখানে বাংলাদেশের অবস্থান পয়েন্ট তালিকার নবম স্থানে। তবে ঘরের মাটিতে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজে ৬ উইকেটের জয় দিয়ে শুরু করেছে টাইগাররা। সাকিব আল হাসানের দলের এবার লক্ষ্য ইংলিশদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়। আজ রোববার (১২ মার্চ) বিকেল তিনটায় ঢাকার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে টসে জয়লাভ করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দিবারাত্রির এই ম্যাচটিতে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে চট্টগ্রামের সাগরিকায় টাইগাররা টি-টোয়েন্টি সিরিজে দাপটের সাথে শুরু করেছে। তাই সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ জয়ে বেশ আত্মবিশ্বাসী শান্ত-হৃদয়-রনিরা। সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড। অতীতে দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে ২০২১ বিশ্বকাপের সেই সাক্ষাতে আধিপত্য বিস্তার করেই জিতেছিল ইংল্যান্ড। এ ছাড়া আইসিসি র‍্যাঙ্কিংয়েও ইংল্যান্ড যেখানে তিন নম্বরে, সেখানে বাংলাদেশের অবস্থান নয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭১ ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড। যেখানে ৯২ ম্যাচে জিতেছে ইংলিশরা, হেরেছে ৭৩টিতে। অন্যদিকে বাংলাদেশ ১৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৫০ জয়ের বিপরীতে হেরেছে ৯২টিতে। তাই প্রথম ম্যাচের মতো ভালো খেলে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম