ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সিরিজ জয়ের মিশন: বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৩,  4:28 PM

news image

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে রেকর্ড ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আইরিশদের ৩৫০ রানের টার্গেট দিলেও বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে যায়। আজ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। এর আগে বুধবার বাংলাদেশের দলের ক্রিকেটাররা সেরেছেন দলীয় অনুশীলন। এদিন মেহেদী হাসান মিরাজকে পূর্ণ ফিট অবস্থায় দেখা গেছে। নেটে করেছেন বোলিং অনুশীলন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তামিম ইকবালের। যে কারণে এদিন নেটে ব্যাট হাতে ব্যস্ত সময় পার করেছেন টাইগার এই অধিনায়ক। এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা করেছেন বোলিং অনুশীলন। নাজমুল হোসেন শান্তকেও দেখা গেছে বোলিং অনুশীলন করতে। 

শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম