ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

সিরাজগঞ্জে ১৫ কিমি এলাকায় যান চলাচলে ধীরগতি

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মার্চ, ২০২২,  10:04 AM

news image

সিরাজগঞ্জ মহাসড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। পাশাপাশি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় ৪-৫ কিলোমিটার যানজট যেন নিত্যসঙ্গী। মূলত মহাসড়কের উন্নয়ন কাজ ও ঝুঁকিপূর্ণ নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ করে কাজ করায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।  হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ রয়েছে। ফলে সেখানে ৪-৫ কিলোমিটার যানজট রয়েছে।

এছাড়া মহাসড়ক উন্নীতকরণের কাজ চলায় কড্ডার মোড় থেকে মহাসড়কে খুবই ধীরগতিতে যান চলাচল করছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সালেকুজ্জামান সালেক ঢাকা পোস্টকে বলেন, মহাসড়কে যানজট নেই তবে নলকা সেতু এলাকাসহ মহাসড়কজুড়ে কাজ চলায় এবং কিছু জায়গায় কাজের কারণে এক লেন বন্ধ থাকায় যানবাহনে ধীরগতি রয়েছে। তবে সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগ মহাসড়ক যানজটমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম