ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী ৫ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’: রিজভী সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

সিরাজগঞ্জে বিএনপির ৯৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  8:31 PM

news image

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বাব বাবুসহ ৩৮৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬০০ জনের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহরিয়ার শিপু এবং কামারখন্দের সরকারী হাজী কোরব আলী কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজা। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাঁধা, ককটেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় শনিবার রাতে উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলায় জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবুকে ১ নম্বর আসামি করে ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ শ’ জনের নামে এ মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে সরকারি কাজে বাঁধা দেওয়ায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ শ’ জনের নামে আরেকটি মামলা দায়ের করেছেন। দুই মামলায় বিএনপির মোট ৯৮৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুল রহমান মণ্ডল জানান, সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলা, ককটেল নিক্ষেপ ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম