ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  7:53 PM

news image

সিরাজগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে ফায়ারসার্ভিসের ডুবুরি দল নিখোঁজ রাফিনের এবং রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে বাকি দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ারসার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থী হলেন- রাফিন, কৃষ্ণ নিয়োগী ও সারজিস ইসলাম। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ৯ম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সিরাজগঞ্জের কালেক্টর স্কুলের নবম শ্রেণির ছাত্র কৃষ্ণ নিয়োগী ও তার কয়েক বন্ধু মিলে কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামে বন্ধু  জারিফের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তাদের মধ্যে ছয়জন ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়। অপর তিনজন সাঁতরে উঠে আসে। পরে খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম