ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী ৫ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’: রিজভী সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

সিরাজগঞ্জে চেয়ারম্যানকে গুলি করে হত্যা মামলায় আটক ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  5:39 PM

news image

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক আসামিরা হলেন- তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের শাহজাহান আলী (৪২), তালম ইউনিয়নের গুল্টা গ্রামের সুধীর উরাঁওয়ের ছেলে চঞ্চল কুমার উরাঁও (৩৯) ও মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের সাধন চন্দ্র বড়াইক (৪৮)। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম জানান,

সাবেক চেয়ারম্যান কুদ্দুস সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাড়াশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বেশকিছু মুখোশধারী দুর্বৃত্তরা দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে চার রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। মৃত আব্দুল কুদ্দুস সরকার দীর্ঘ নয় বছর দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি পাঁচ বছর ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।  গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। এ হত্যাকাণ্ডের ঘটনায় ২০ ফেব্রুয়ারি দুপুরে নিহতের বড় ছেলে এস এম রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম